ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণমাধ্যম প্রসারিত হলে স্বৈরাচার ধ্বংস হবে: ইনু

    গণমাধ্যম প্রসারিত হলে স্বৈরাচার ধ্বংস হবে: ইনু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও গণমাধ্যম প্রসারিত হলে স্বৈরাচারী প্রবণতা ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিপিএ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


    ইনু বলেন, ‘সম্প্রতি সংসদে উত্থাপিত হওয়া গণমাধ্যম কর্মী আইন নিয়ে উদ্বেগের কিছু নেই। আমরা সব পক্ষ মিলে আলোচনার ভিত্তিতে একটা সমাধানে আসতে পারব।’


    ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচন প্রসঙ্গে ইনু বলেন, ‘এ দুটি নির্বাচন আমি যুদ্ধের চোখে দেখি। রাষ্ট্রের মীমাংসীত বিষয় সুরক্ষা এবং রাজাকারী রাজনীতির মাঝে চলমান যুদ্ধ যত দিন অব্যাহত থাকবে তত দিন নিরপেক্ষ নির্বাচন হলেও দেশে শান্তি আসবে না।’


    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক রেজা, দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। এর আগে গত ২৬ মার্চ বিপিএর নির্বাচনে এনটিভির সিনিয়র ম্যানেজার (অনুষ্ঠান) জাহাঙ্গীর চৌধুরী সভাপতি এবং মাছরাঙা টেলিভিশনের সিনিয়র প্রযোজক স্বীকৃতি প্রসাদ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ