ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিএসএমএমইউতে হাসান আরিফের মরণোত্তর দেহ দান

    বিএসএমএমইউতে হাসান আরিফের মরণোত্তর দেহ দান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য প্রয়াত আবৃত্তিশিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মরণোত্তর দেহ দান করেছেন।

    শনিবার (২ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রয়াত এ শিল্পীর দেহ গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

    উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এমন একটি মহৎ কাজ করার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। হাসান আরিফ জীবিত থাকার অবস্থায় দেশের মানুষের জন্য কাজ করেছেন। মৃত্যুর পরও তাঁর দেহের মাধ্যমে দেশে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করবে। এই চিকিৎসকরা যে সেবা দেবে তা সদকায়ে জারিয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তাঁর এ অবদানকে চিরস্মরণীয় করে রাখবে।

    ভবিষ্যতেও যারা মরণোত্তর দেহ দানের মহৎ কাজে যারা আগ্রহী হবেন তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান।  

    শিল্পী হাসান আরিফের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর বোন রাবেয়া রওশন তুলি।

    তিনি বলেন, আমি আপনাদের সবার কাছে পরিবারের পক্ষে কৃতজ্ঞ। আমি বোন হিসেবে, আইনগতভাবে অনেক বছর ধরে তাঁর দায়িত্বপ্রাপ্ত। ওর দেহ সঠিকভাবে, সঠিক জায়গায় পৌঁছাতে সবাই সহযোগিতা করেছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, বিএসএমএমইউ স্বাচিপ সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।

    শুক্রবার (১ এপিল) দুপুর ১টা ৫০ মিনিটে হাসান আরিফ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়ে ফুসফুস ও কিডনির নানা জটিলতা নিয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ