ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দর্শনায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

    দর্শনায় বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
     
    বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার (ডিআইজি) শ্রী অমরিশ আরিয়া।

    এর আগে, বিএসএফ প্রতিনিধি দলটি দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছায়। সে সময় বিএসএফের ডিআইজি শ্রী অমরিশ আরিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিজিবির মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি।
     
    বৈঠক শেষে বিজিবির মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই সীমান্ত বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধ, সীমান্তে মানুষ হত্যা, নারী এবং শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া বৈঠকে সীমান্তে শান্তিপূর্ণ স্থিতিবস্থা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা একমত হন। দু’পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে সহমত জানান।

    বৈঠকে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক, মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল শাহিন আজাদ, যশোর-৪৯ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ সিদ্দিকী।  

    অন্যদিকে বিএসএফের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট শ্রী সুদীপ কুমার, কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার, কমান্ড্যান্ট শ্রী সুনিল কুমার এবং প্রশাসনিক দলের প্রধান ইন্সপেক্টর থিয়াগ রাজন, সাব ইন্সপেক্টর অমিত কুমার দাস।  

    প্রতিনিধি দলে বিজিবির পক্ষে ২০ জন এবং বিএসএফের পক্ষে ২০ জন বৈঠকে অংশ নেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ