ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মহাসড়কে স্বাভাবিকভাবেই চলছে দূরপাল্লার বাস

    মহাসড়কে স্বাভাবিকভাবেই চলছে দূরপাল্লার বাস
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে কঠোর লকডাউনে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও টঙ্গীর আবদুল্লাহপুর, সাভার ও গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস স্বাভাবিকভাবেই চলছে। আর পুলিশ কর্মকর্তা জানালেন, রাস্তায় এতো মানুষ তাই আমাদের আর কিছু করার নেই।

    ঈদ যতো ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের চাপ ততোই বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১২ মে) ভোর থেকেই দেখা যায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ রোডে হাজারো ঘরমুখো মানুষ। যে যেভাবে পারছেন সেইভাবেই নাড়ির টানে বাড়ি যেতে মরিয়া। তবে গাজীপুরের চন্দ্রা গিয়ে দেখা গেলো ভিন্ন দৃশ্য। সরকারের আইনকে তোয়াক্কা না করে চালকরা বাস নিয়ে নেমে পড়েছেন মহাসড়কে।

    লকডাউনে বাস চলাচল বন্ধ থাকলেও কেন চালাচ্ছেন কয়েকজন বাস চালককে এমন প্রশ্ন করলে তারা জানান, দেশে তো সবকিছুই চলছে, তাহলে আমরা চললে সমস্যা কোথায়। আবার কেউ কেউ বলেন, ঈদের এই সময়টাতেই আমরা দুইটা টাকা বেশি ইনকাম করি এখন যদি ঘরে বসে থাকি তাহলে খাবো কী?

    আর যাত্রীরা জানালেন, বাস তো রাতের আঁধারে চলছেই তাহলে অযথা বন্ধের এই নাটক করে কেন আমাদের হয়রানি করা হচ্ছে? মাঝখান থেকে আমাদের অতিরিক্ত টাকা দিয়ে যেতে হচ্ছে। গাইবান্ধাগামী হারুন বলেন, বাস কিন্তু চলছেই অযথা আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে।


    বাস চলাচল স্বাভাবিক কিনা ঢাকা রেঞ্জের এডিশনাল এসপি জহির উদ্দিনকে এমন প্রশ্ন করলে তিনি জানান, রাস্তায় ঘরমুখো মানুষের অনেক চাপ তাই যেসব বাসগুলো এ পর্যন্ত চলে আসছে তাদেরকে যাত্রী নিতে আমরা বাধা দিচ্ছি না।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ