ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জেনারেল ইবরাহিমের সফল অস্ত্রোপচার

     জেনারেল ইবরাহিমের সফল অস্ত্রোপচার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের (বীর প্রতীক) ব্রেইনে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।  

    কল্যাণ পার্টির যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, শনিবার (২ এপ্রিল) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অস্ত্রোপচারের পর জেনারেল ইবরাহিমকে আইসিইউতে রাখা হয়েছে। তাকে সেখানে আগামী ৪৮ ঘণ্টা রাখা হবে।

    জেনারেল ইবরাহিমের ব্রেইনের রক্তনালীতে বিশেষ রিং (ফ্লো ডাইভার্টার) লাগিয়ে রক্তক্ষরণ স্থলটি বন্ধ করার জন্য সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন করা হয়েছে। বিশিষ্ট নিউরো সার্জন প্রফেসর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে, জেনারেল ইবরাহিমের আপন ছোট ভাই প্রফেসর ডা. সৈয়দ মইনুদ্দীনসহ ঢাকা সিএমএইচের ৫ জন নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক এই অস্ত্রোপচার করেন।

    সাকিব আরও জানান, জেনারেল ইবরাহিম গত ২৯ মার্চ সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

    পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ