ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাজেকে মশার কামড়ে অতিষ্ঠ পর্যটকরা

    সাজেকে মশার কামড়ে অতিষ্ঠ পর্যটকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাঙামাটির সাজেকে মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ জনগণ ও পর্যটকরা। রাত-দিন ২৪ ঘণ্টা জ্বালিয়ে রাখতে হয় কয়েল। অবশেষে মশার কবল থেকে মুক্ত করার জন্য বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেকে মশা নিরোধক ওষুধ স্প্রে করা হয়েছে। 

    শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ফগার মেশিনের সাহায্যে মশা নিরোধক ওষুধ স্প্রে করা হয়।

    সাজেকে ঘুরতে আসা পর্যটক মমতাজ উদ্দিন বলেন, সন্ধ্যা হলে মশার উপদ্রব বেড়ে যায়। দেশের প্রসিদ্ধ এ পর্যটনকেন্দ্রে এভাবে মশার উপদ্রব থাকলে পর্যটকরা ভ্রমণে নিরুৎসাহিত হবে। 

    বাঘাইহাট জোনের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মুনতাসির রহমান চৌধুরী বলেন, সাজেকে প্রতিদিন প্রচুর পর্যটক আসছে। পর্যটকরা যাতে সাজেক ঘুরতে এসে মশার কামড়ে ম্যালেরিয়া এবং মশাবাহিত কোনো রোগে আক্রান্ত না হয় এজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মশা নিরোধক ওষুধ স্প্রে করা হয়েছে। নিয়মিত এ স্প্রে করা হবে। রিসোর্ট মালিকদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ