ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ
  • বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

    বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বসিলা ব্রিজের পাশে স্বাধীন পরিবহনের ধাক্কায় দেলোয়ার হোসেন পাটোয়ারী (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    হাজারীবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) জাহান-ই-আলম বলেন, রাতে দেলোয়ার হোসেন বাইসাইকেলে করে বসিলার দিকে যাচ্ছিলেন। এসময় স্বাধীন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

    এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।

    তিনি আরও বলেন, নিহত দেলোয়ারের ভাই হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত ইয়াসিন পাটোয়ারীর ছেলে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ