ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ

    মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ
    ছবি : প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করছেন সংশ্লিষ্টরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড।

    এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নে ৮ হাজার ৪‘শ ৯৪ টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার ইউনিয়নের অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন।

    উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ড বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নে ৮ হাজার ৪‘শ ৯৪ টি পরিবারের হাতে নগদ অর্থ ও ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ