ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • মঠবাড়িয়ায় কাউন্সিলরের হাতে নারী লাঞ্চিত

    মঠবাড়িয়ায় কাউন্সিলরের হাতে নারী লাঞ্চিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবন্ধি ভাতা চাওয়ায় হাসিনা বেগম (৩৮) নামে এক নারীকে লাঞ্চিত করেছেন পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিরর হারুণ অর রশিদ। এ ঘটনায় ওই নারী রোববার সকালে কাউন্সিলর হারুণ অর রশিদ এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। হাসিনা বেগম পৌর সভার ৬ নং ওয়ার্ডেও উত্তর কলেজপাড়া এলাকার মোস্তফা আল মাহদীর স্ত্রী। 

    অভিযোগ সূত্রে জানা যায়, হাসিনা বেগমের ৯ বছর বয়সী প্রতিবন্ধি ছেলে ইমাম হোসেনের ভাতার জন্য ৪ বছর আগে ওয়ার্ড কাউন্সিরর হারুণ অর রশিদ এর কাছে কাগজপত্র জমা দেন। কিন্তু কাউন্সিলর হারুণ অর রশিদ ভাতা পাবার ব্যবস্থা না করে টালবাহানা করে আসছে। রোববার সকালে হাসিনা বেগম কাউন্সিলরের অফিসে গিয়ে কাগজপত্র ফেরৎ চাইলে তাকে লাঞ্চিত করেন। 

    এব্যপারে কাউন্সিলর হারুণ অর রশিদ ওই নারীকে লাঞ্চিত করার কথা অস্বীকার করে বলেন, তার সাথে সামান্য ত্বর্ক হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ