ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আজ মাইক্রোসফটের জন্মদিন

    আজ মাইক্রোসফটের জন্মদিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাইক্রোসফট করপোরেশন একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত। ১৯৭৫ সালের ৪ এপ্রিল দুই বন্ধু বিল গেটস ও পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তবে শুরুতে তারা ট্রাফ-ও-ডাটা নামে কোম্পানি চালু করেন।

    মাইক্রোসফট নামটি নেওয়া হয় মাইক্রোকম্পিউটার ও সফটওয়্যার থেকে। মাইক্রোসফট সফটওয়্যার, ইলেকট্রনিক, কম্পিউটার ও এর আনুষঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন ও বিক্রি করে থাকে। কোম্পানিটির সবচেয়ে বেশি ব্যবহূত সফটওয়্যার পণ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম।

    ১৯৮০-এর দশকের মাঝামাঝিতে মাইক্রোসফট তাদের এমএস-ডস দিয়ে অপারেটিং সিস্টেম বাজারে বিশেষ জায়গা করে নিতে শুরু করে। ২০১৬ সালে মাইক্রোসফট ২৬.২ বিলিয়ন ডলারে লিঙ্কডইন অধিগ্রহণ করে। এটিই মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ। এ ছাড়া ২০১১ সালে কোম্পানিটি ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে অধিগ্রহণ করে।

     ২০১৯ সালে অ্যাপল ও অ্যামাজনের পর তৃতীয় ট্রিলিয়ন ডলারের কোম্পানির স্বীকৃতি পায় মাইক্রোসফট। বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা। কারিগরি উপদেষ্টা বিল গেটস।

    মাইক্রোসফটের সর্বশেষ মূল্য ২.৩৬১ ট্রিলিয়ন ডলার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ