ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ১৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

    ১৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের পেকুয়ায় দীর্ঘ ১৭ বছর ধরে পালিয়ে থাকা আলোচিত দুই হত্যা মামলার আসামি মো. নুরুল আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার গভীর রাতে র‍্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টইটং ইউনিয়নের আলিজ্ঞাকাটা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নুরুল আলম ওই এলাকার হোছেন আলীর পুত্র। 

    র‍্যাব সূত্রে জানা গেছে, নুরুল আলম টইটং ইউনিয়নের আলোচিত মো. উকিল আহমদ ও নাজির আহমদ হত্যা মামলার পলাতক আসামি। হত্যাকাণ্ডের পর থেকে সে টইটং এলাকা থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। বিগত ১৭ বছর ধরে আত্মগোপন থাকাকালীন এক জায়গায় বেশিদিন অবস্থান করেননি সে। গ্রেপ্তার এড়াতে সে ঘন ঘন জায়গা পরিবর্তন করে অবস্থান করত। ধৃত আসামিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

    এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ধৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ