ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ
  • টিপকাণ্ডের সেই পুলিশ সদস্য আটক

    টিপকাণ্ডের সেই পুলিশ সদস্য আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,  হেফাজতে নেওয়া ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক।

    উল্লেখ্য, টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার গত শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি লিখেছেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি রিকশায় ফার্মগেইটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলের উপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসেছিলেন। ওই ব্যক্তি তার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন।

    এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় শিক্ষক লতাকে। তাকে উদ্দেশ্য করে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ওই ব্যক্তি। প্রতিবাদ করলে পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে জানান লতা সমাদ্দার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ