'মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের পরিমাণ ৩৯১ কোটি ৭৯ লাখ টাকা'

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
'মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মোট সম্পদের পরিমাণ ৩৯১ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে স্থায়ী সম্পদ এক কোটি ৬১ লাখ, বিনিয়োগ (এফডিআর) ২৩৪ কোটি ৭৫ লাখ ও চলতি সম্পদ ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা।'
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, বিগত ২০২০-২১ অর্থবছরে এই ট্রাস্ট আয় করেছে ৫২ কোটি ১৯ লাখ টাকা ও ব্যয় করেছে ২৭ কোটি ৮৪ লাখ টাকা। নীট লাভ হয়েছে ২৪ কোটি ৩৫ লাখ টাকা।
এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন