ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল হযরত শাহজালাল (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু
  • জামায়াত-শিবিরের শীর্ষ নেতাসহ আটক ১৫

    জামায়াত-শিবিরের শীর্ষ নেতাসহ আটক ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার রাতে শহরের কাজিপুর মোড় এলাকায় জামায়াত ও ছাত্রশিবির নিয়ন্ত্রিত একটি ছাত্র মেসে এ অভিযান চালানো হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন, সাবেক সভাপতি ইমরান হোসেন, অফিস সম্পাদক আজিজুল হক, সদস্য রেজুয়ানুল্লাহ সোয়াইব, মনিরুল ইসলাম, মো. জাকারিয়া, রবিউল ইসলাম, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, আইয়ুব আলী, আবুবক্কার খান, আব্দুস সালাম ও মনিরুল ইসলাম সরকার।

    ডিবি পুলিশের এসআই মেহেদী হাসান সোমবার দুপুরে বলেন, অভিযানকালে ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়।

    এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ