ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news

গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে মো. ইব্রাহীম (২৫) নামের এক যুবকের গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইব্রাহীম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে। রবিবার (৩ এপ্রিল) বিকেলে যুবকের বসতঘরের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম নামের ওই যুবক এক বছর আগে বিয়ে করেন।


বিয়ের পর থেকেই পরিবারের সঙ্গে প্রায় সময় তার ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রবিবার সকালে বাবা-মায়ের সঙ্গে পরিবারিক বিষয় নিয়ে তার ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে ঘরে পাশের গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শশীভূষণ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান জানান, ঘটনার পরপরই নিহতের পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় আত্মহত্যার কারণ জানা যায়নি।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন