ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মার্চে সড়কে প্রাণ গেল ৫৮৯ জনের

    মার্চে সড়কে প্রাণ গেল ৫৮৯ জনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের মার্চ মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এতে নিহত হয়েছেন ৫৮৯ জন। আহত হয়েছেন আরও ৬৪৭ জন। আর নিহতের মধ্যে ৬১ জন নারী ও ৯৬ জন শিশু রয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ রোড সেফটি ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চে ১৭৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন ২২১ জন। যা মোট নিহতের ৩৭ দশ‌মিক ৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশ‌মিক৪২ শতাংশ। দুর্ঘটনায় ১৬২ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ২৭ দশ‌মিক ৫০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন।  অর্থাৎ ১২ দশ‌মিক ৩৯ শতাংশ প্রাণহানি হ‌য়ে‌ছে শ্রমি‌কের। 


     
    মা‌র্চে ৫টি নৌ-দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ