ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ক্যান্সারে আক্রান্ত নেদারল্যান্ডস কোচ ফন হাল

    ক্যান্সারে আক্রান্ত নেদারল্যান্ডস কোচ ফন হাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দীর্ঘদিন ধরে প্রস্টেট ক্যান্সারে ভূগছেন নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ লুই ফন হাল। ক্যান্সার আক্রান্ত হয়েও ফুটবলারদের অনুশীলন করিয়েছিলেন তিনি।

    নেদারল্যান্ডসের এক টিভি অনুষ্ঠানে ক্যান্সার ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেন ফন হাল নিজেই।

    ফন হাল জানিয়েছেন, ‘এই ক্যান্সারের ধরনটা বেশ বাজে, 'প্রস্টেট ক্যান্সারে আপনি মরবেন না। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো বটেই। আসলে এই ক্যান্সারের কারণে অন্যান্য সুপ্ত রোগ মাথাচাড়া দিয়ে উঠলে সেটাই যন্ত্রণা দেয়। আমার এই ক্যান্সারটা বেশ বাজে ধরনের। এর মধ্যে ২৫ বার রেডিয়েশন থেরাপি দিতে হয়েছে। ’

    ডাচ জাতীয় দলের ফুটবলারদের এই খবর না জানানোর কারণ জানিয়েছেন ফন হাল, 'আমার ফুটবলারদের জানায়নি যাতে তাদের উৎসাহ ও পারফরম্যান্সে বাজে প্রভাব না পড়ে। রাতের বেলা তাদেরকে লুকিয়ে আমি হাসপাতালে যেতাম। কিন্তু এখন আর লুকাতে পারছি না। '

    তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করছেন ফন হাল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তার অধীনে তৃতীয় স্থান অর্জন করেছিল ডাচরা। ক্লাব পর্যায়ে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আয়াক্সের মতো ক্লাবকে শিরোপা জিতিয়েছেন ৭০ বছর বয়সী এই ডাচ কোচ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ