ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ৫ এপ্রিল: ইতিহাসের এই দিনে

    ৫ এপ্রিল: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ। ২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ, বসন্তকাল। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৫তম (অধিবর্ষে ৯৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৭০ দিন বাকি রয়েছে।

    ঘটনাবলী
    ১০৪৬ - নাসের খসরু তার সাত বছরের জন্য মধ্যপ্রাচ্যের ভ্রমণ শুরু করেন, যার বিবরণ পরে তার ‘সাফামামা’ বইটিতে দিয়েছিলেন।
    ১৬১৬ - ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ নিকোলাস কোপার্নিকাসের বই বাতিল করেছিল ।
    ১৭৫৩ - বৃটিশ যাদুঘরের প্রতিষ্ঠা করা হয়।
    ১৭৯৪ - ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক হিসেবে পরিচিত জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে প্রাণদন্ড কার্যকর করা হয়।
    ১৮৮০ - শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।
    ১৮৯৯ - দক্ষিণ আফ্রিকা ৩৫ রানে ইংল্যান্ডের বিপৰে অল আউট হয়।
    ১৯১৮ - জার্মান বাহিনী তাদের আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা করে।
    ১৯৩১ - ব্রিটিশ গভর্নর জেনারেলও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি সই হয়েছিল রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণের।
    ১৯৪৪ - সুভাষচন্দ্র বসু রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাঙ্ক স্থাপন করেন।
    ১৯৪৫ - যুগোশ্লাভিয়ায় সোভিয়েত সৈন্যদের প্রবশের অনুমতি দিয়ে দেশটির নেতা টিটো ক্রেমলিনের সাথে একটি চু্‌কি্ত স্বাক্ষর করেন।
    ১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি হন।
    ১৯৫১ - তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছে পরমাণু বিষয়ক গোপন তথ্য পাচারের দায়ে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী দম্পতি জুলিয়াস এবং ইথেল রোজেনবার্গকে প্রাণদন্ড প্রদান করা হয়।
    ১৯৬০ - কিউবান ফটোগ্রাফার আলবার্তো কোবা মার্কসিস্ট বিপ্লবী চে গুয়েভারার বিখ্যাত ছবিটি তুলেছিলেন।
    ১৯৬৪ - লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতালরেল চালু হয়।
    ১৯৭১ - সিসিলিতে এটসা আগ্নেয়গিরি অগ্নুৎপাতে প্রচুর লাভা উদগিরণ হয়।
    ১৯৯৫ - বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।

    জন্ম
    ১৫৮৮ - টমাস হব্‌স, ইংরেজ দার্শনিক। (মৃ. ১৬৭৯)
    ১৮২৭ - জোসেফ লিস্টার, ব্রিটিশ শল্যচিকিৎসক এবং আধুনিক শল্যচিকিৎসার জনক। (মৃ.১৯১২)
    ১৮৮২ - অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী।(মৃ.১৯৬২)
    ১৮৯৫ - চার্লি হ্যালোস, ইংল্যান্ডের ব্যাটসম্যান।
    ১৯০০ - স্পেন্সার ট্রেসি, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৬৭)
    ১৯০১ - মেলভিন ডগলাস, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৮১)
    ১৯০৫ - শিল্পপতি একে খান।
    ১৯০৮ - বেটি ডেভিস, মার্কিন অভিনেত্রী। (মৃ. ১৯৮৯)
    ১৯১৬ - গ্রেগরি পেক, মার্কিন অভিনেতা। (মৃ. ২০০৩)
    ১৯২৯ - গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক। (মৃ. ১৯৯১)
    ১৯৩৮ - কলিন ব্ল্যান্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। (মৃ. ২০১৮)
    ১৯৪৭ - গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো, ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি।
    ১৯৫৫ - আকিরা তোরিয়ামা, জাপানি মাঙ্গা চিত্রশিল্পী ও ভিডিও গেম শিল্পী।

    মৃত্যু
    ১৯৩২ - প্রভাতকুমার মুখোপাধ্যায়, বাঙালী সাহিত্যিক। (জ.০৩/০২/১৮৭৩)
    ১৯৩৮ - ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার কিরিল ক্রিশ্চিয়ানি।
    ১৯৩৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৮৪৯)
    ১৯৪০ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ, ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।(জ. ১২/০২/১৮৭১)
    ১৯৭৫ - চীনা রাজনৈতিক ও সামরিক নেতা চিয়াং কাই শেক।
    ১৯৮০ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সাঁতারু প্রফুল্ল ঘোষ।(জ.১৯০০)
    ২০০০ -কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী। (জ.১২/১০/১৯২৪)
    অমর গঙ্গোপাধ্যায়, বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব।(জ.১৯২৮)
    ২০০৭ - লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা। (জ.২৬/০২/১৯০৮)
    ২০০৮ - চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী। (জ. ১৯২৩)
    ২০০৯ - জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯২০)

    দিবস
    জাতীয় সামুদ্রিক দিবস, ভারত।
    জাতীয় অটিজম দিবস, বাংলাদেশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ