ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ৬ মানব পাচারকারীসহ ৪৮ রোহিঙ্গা উদ্ধার

    ৬ মানব পাচারকারীসহ ৪৮ রোহিঙ্গা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজার উখিয়া ভূমি অফিসের সামনে থেকে ৪৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬ মানব পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে মানবপাচারকারীসহ তাদের উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি সনজুর মোরশেদ। তিনি জানান, ‘সোমবার বিকেলে রোহিঙ্গাদের একটি দল সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিশুসহ ৪৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। এ সময় তাদের পাচারের অভিযোগে ৬ দালালকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

    এর আগে ৩১ মার্চ উখিয়া থেকে থেকে নারী-শিশুসহ ৫৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পাশাপাশি, এক স্থানীয় ও দুই রোহিঙ্গা দালালকেও আটক করা হয়েছে। এছাড়া ২১ মার্চ মালয়েশিয়া যাওয়ার সময় মহেশখালীর উপকূল থেকে নারী ও শিশুসহ উদ্ধার হওয়া ১৪৯ রোহিঙ্গাকে পরবর্তীতে নোয়াখালীর ভাসানচর দ্বীপে পাঠানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ