ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কোস্ট গার্ডের অভিযানে হরিণের অঙ্গপ্রত্যঙ্গসহ মাংস জব্দ

    কোস্ট গার্ডের অভিযানে হরিণের অঙ্গপ্রত্যঙ্গসহ মাংস জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে হরিণের মাথা, ভূড়ি, পা ও চামড়াসহ মাংস জব্দ করা হয়।

    মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৪ এপ্রিল) আনুমানিক ৭:৪৫ মিঃ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি হরিণের মাথা, ২ টি চামড়া, ১ টি ভূড়ি, ৪ টি পা ও ৪ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।

    অভিযানে হরিণ শিকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

    পরবর্তীতে জব্দকৃত হরিণের মাথা, চামড়া, পা, ভূড়ি ও মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ