ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি বিস্তৃত করার নির্দেশ তাপসের

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি বিস্তৃত করার নির্দেশ তাপসের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটিকে আরও বিস্তৃত পরিসরে বাজার তদারকি করার নির্দেশ দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

    আজ মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

    শেখ তাপস বলেন, ডিএসসিসি এরই মাঝে বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছে। এই স্থায়ী কমিটি ইতোমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচা বাজার পর্যবেক্ষণ এবং অভিযান পরিচালনা করেছে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যে সকল সংস্থা বাজার মূল্য ও কার্যক্রম তদারকি করে থাকে তাদের সাথে সমন্বয় করে আমাদের স্থায়ী কমিটি বাজার মূল্য তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে।

    মূল্য তালিকা অনুসারে দ্রব্যমূল্যের বিক্রি নিশ্চিত করা জরুরি উল্লেখ করে মেয়র বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তর থেকে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সেগুলো যথাযথভাবে মানা হয় না। এছাড়াও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম কাম্য হতে পারে না।

    মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় স্থায়ী কমিটিকে তালিকা অনুযায়ী দ্রব্যমূল্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।

    সভায় মৌলভীবাজার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতিসহ দক্ষিণ সিটির আওতাধীন বিভিন্ন কাঁচা বাজার, মাছ-মাংসের বাজার সমিতি, বাংলাদেশ চিনি ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ ডাল ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ পাইকারী ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মাংস ব্যাবসায়ী সমিতি, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও মহাসচিবগণ অংশ নেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ