ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুনে রাশিয়া থেকে রূপপুরে আসছে আরও যন্ত্রপাতি

    জুনে রাশিয়া থেকে রূপপুরে আসছে আরও যন্ত্রপাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও যন্ত্রপাতি রাশিয়া থেকে আসছে। দেশটির সেন্ট পিটার্সবার্গ সমুদ্রবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) যন্ত্রপাতির নতুন একটি লটের শিপমেন্ট সম্প্রতি হয়েছে। আগামী জুন মাসে এসব যন্ত্রপাতি রূপপুরে এসে পৌঁছাবে।

    রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন লটে আরএনপিপির ইউনিট-১ এবং ইউনিট-২ এর জন্য বিভিন্ন আইটেমের এক হাজার ৩০০ যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির ওজন প্রায় এক হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই এসব নতুন যন্ত্রপাতি রূপপুর প্রকল্পে ডেলিভারি দেওয়া হবে।

    প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোস্ত্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং আরএনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি বলেন, বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি।

    রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। এই ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার ৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ