ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু

    সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ শুরু
    সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সিইসির সভাপতিত্বে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।


    এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসে ইসি। ওই সংলাপে শিক্ষাবিদেরা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোনো বিকল্প নেই। দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। এ জন্য তাঁরা রাজনৈতিক সমঝোতার দাবি জানান।

    এরপর ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে ইসি ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানালেও ১৯ জন অংশ নিয়েছিলেন।


    নুরুল হুদা কমিশনের বিদায়ের পর গত ২৭ ফেব্রুয়ারি হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শপথ নেয়। দায়িত্ব গ্রহণের পরপরই রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শ করার পর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।


    ইসি আলমগীর জানান, ধারাবাহিক সংলাপে বসবে নির্বাচন কমিশন। পর্যায়ক্রমে শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ