জামিনে মুক্ত ইভ্যালির শামীমা, এখনো কারাগারে রাসেল

জামিনে মুক্ত হয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।
এ সময় তাকে নিতে আসেন ইভ্যালির কর্মকর্তা ও তার পরিবারের সদস্যরা। কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার গুলশান থানার একটি ও ধানমন্ডি থানার পাঁচটি মামলায় বাদীর সঙ্গে মীমাংসার ভিত্তিতে ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালত সব মামলায় জামিন দেন। তবে রাসেল এখনো কারামুক্ত হননি।
এসএম