ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনে সব দল অংশ নেবে, পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা

    নির্বাচনে সব দল অংশ নেবে, পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে মার্কিন সিনেটর চাক শুমারের কাছে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার ওয়াশিংটনে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এমন আশা করেন মোমেন। 

    মার্কিন সিনেটরের সঙ্গে বৈঠক নিয়ে ওয়াশিংটনে গণমাধ্যমের মুখোমুখি হন ড. মোমেন। তিনি বলেন, তার (শুমার) সঙ্গে বৈঠকে আমাদের দেশের আগামী নির্বাচন সম্পর্কে বললাম। আমরা স্বচ্ছ প্রক্রিয়ায় একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, সেটা তাকে বলেছি। তাকে বলেছি, সব দলেরই উচিত নির্বাচনে অংশ নেওয়া। আমি বলেছি, আওয়ামী লীগের জন্মই রাজনীতিতে; বাংলাদেশের জন্মও রাজনীতিতে, গণতন্ত্রে। 

    এর আগে, সোমবার ঢাকা-ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিরোধীদল বিএনপিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনার জন্য ওয়াশিংটন যেন প্রভাবিত করে সেই অনুরোধ করেন মোমেন।

    ড. মোমেন ব্লিঙ্কেনকে জানান, নির্বাচনে সব দল যোগ দেয়, শুধুমাত্র একটি দল যোগ দেয় না। এই পার্টি মিলিটারি দ্বারা তৈরি হয়েছে এবং তারা নির্বাচনে আসে না। আমাদের নির্বাচন কমিশন আছে এবং তারা স্বাধীন। নির্বাচনের সময়ে তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। এর জবাবে ব্লিনকেন বলেছেন, এটি অত্যন্ত ভালো।

    র‌্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সিনেটর চাকের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা বললাম। তিনি বলছেন, তিনি বিস্মিত। তিনি বললেন, আপনাদের রাষ্ট্রদূত বলেছেন; র‌্যাব এফবিআইয়ের মতো।

    মার্কিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যাবর্তনের বিষয়টি উত্থাপন করে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা কামনা করেন। এছাড়া তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন।

    কংগ্রেসম্যান চ্যাবটের সঙ্গে বৈঠকেও নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গ

    ওইদিন ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসম্যান স্টিভ চ্যাবটের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বৈঠকে আলোচনায় স্থান পায় র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গটি। বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। জবাবে কংগ্রেসম্যান মোমেনকে আশ্বাস দেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ