ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রভাবশালী চক্র জড়িত, ভয়ে মামলা করেনি কৃষক

    মনপুরায় ২৯ কৃষকের ৭০ গরু-মহিষ চুরি

    মনপুরায় ২৯ কৃষকের ৭০ গরু-মহিষ চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে কৃষকের গরু-মহিষ। গত কয়েকদিনে ২৯ কৃষকের ৭০ গরু-মহিষ প্রভাবশালীদের মদদে চুরি করে নিয়ে যায় একটি চক্র। এতে একের পর এক মহিষ ও গরু চুরি হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। 

    চুরি হওয়া গরু-মহিষের বর্তমান বাজার মূল্য ৫ কোটি টাকার ওপরে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক। এদিকে বুধবার নুরনবী নামে এক কৃষকের ৫ টি গরু সংঘবদ্ধ চক্রটি চুরি করে নিয়ে গেলে থানায় মৌখিক অভিযোগ জানায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক। 

    এর আগে মঙ্গলবার তাজল নামে অপর কৃষকের চর নজরুল থেকে ৩ টি মহিষ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ ওই চক্রটি। পরে ওই কৃষক দিশেহারা হয়ে থানায় জিডি করতে গেলে মামলার পরামর্শ দেন পুলিশ। পরে চক্রের ভয়ে তিনিও মামলা করেননি। 

    কৃষকরা জানান, প্রভাবশালী মহলের মদদে একটি চক্র রাতের বেলায় মূল ভূ-খন্ড ও বিভিন্ন চরাঞ্চলে থাকা গরু-মহিষ চুরি করে ট্রলারে করে হাতিয়ার ৪ নম্বর ঘাট হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে। তবে তারা (কৃষকরা) হেনস্তার ভয়ে ওই প্রভাবশালী সংঘবদ্ধ চক্রটির নাম বলতে রাজি নন। এমনকি ক্ষতিগ্রস্থ কৃষকের ফের গরু-মহিষ চুরি করে নিয়ে যাওয়ার হুমকিতে মামলা করছেনা।

     তবে সংঘবদ্ধ চক্রটি বিরুদ্ধে পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয় তারও দাবী করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।  জানা যায়, মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন চর নজরুল, সোনার চর ও বদনার চরে মনপুরার কৃষকরা বাতানদের (‘বাতান’ বলতে গরু-মহিষ দেখাশুনার দায়িত্বে থাকা ব্যক্তিকে বুঝায়) মাধ্যমে গরু-মহিষ লালন-পালন করে। 

    গত কয়েকেদিনে চর নজরুলে থাকা কৃষক মতিনের ১ টি মহিষ, দীপকের ৩ টি মহিষ ও ৩ টি গরু, তাজলের ৩ টি মহিষ, স্বপনের ৫ টি মহিষ চুরি হয়। সোনার চর থেকে কৃষক জয়দেবের ৩ টি গরু, শিমুল দাসের ১ টি গরু, পরিমলের ১ টি গরু, মিজানের ২ টি গরু, জাকির, সেকান্দার ও বেচুর ১ টি করে ৩ টি গরু, শুভাষের ১ টি গরু সহ ওই চর থেকে এক রাতে  ১১ টি গরু চুরি করে করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি।  

    এছাড়াও বদনার চর থেকে ফারুক মেম্বারের ৩টি মহিষ, শামসুদ্দিনের ২ টি গরু, কিরনের ৩টি, ছালাহউদ্দিনের ৫ টি, জিয়া উদ্দিনের ১ টি, কামালে ২টি, মহিউদ্দিনের ২ টি, মাইনুদ্দিন বেপারীর ২ টি, লতিফের ৩ টি, রহিমের ১টি ও রবিউলের ১ টি সহ মোট ২৭ টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। 

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গরু-মহিষ চুরি হওয়ার খবর কৃষকের কাছ থেকে পাচ্ছি। মামলা করতে বললে ক্ষতিগ্রস্থ কৃষক মামলা করছেনা। তারপরও আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।  এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা জানান, হঠাৎ করে গরু-মহিষ চুরি বেড়ে গেছে। প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ কৃষক মৌখিক অভিযোগ দিচ্ছে। দ্রুত সংঘবদ্ধ চক্রটি ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ