ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সরকারি কলেজের অধ্যক্ষের নামে দুদকের মামলা

    সরকারি কলেজের অধ্যক্ষের নামে দুদকের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাতের অপরাধে রংপুরে অবস্থিত বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে এ মামলাটি দায়ের করা হয়েছে।

    দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, অসৎ উদ্দেশে অপরাধমূলক অসদচারণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতিপূর্বক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে মমিনুল ইসলাম খান, শফিকুল ইসলাম এবং মমিনুল হককে নিয়োগ দিয়ে এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হজার ২৩৯ টাকা আত্মসাৎ করায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে বৃহস্পতিবার মাজেদ আলী খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ