ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় গাঁজা সহ মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে সহ আটক ২

    মনপুরায় গাঁজা সহ মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে সহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলেসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের মজনু মেম্বারের বাড়ির সামনের রাস্তার ওপর থেকে আটক করে পুলিশ।

    গাঁজা সহ আটককৃতরা হলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর ছেলে রুবেল (২৬) ও অপর সঙ্গী উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মানিক মীরের ছেলে রাসেল (২৭)।

    পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে মনপুরায় দেড় কেজি গাঁজার চালান নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আকতার রেবুর ছেলে রুবেল ও অপর সঙ্গী রাসেল আসছেন এমন খবরে পুলিশের একটি টিম রাস্তায় ওৎ পেঁতে থাকে। পরে বিকেল সাড়ে ৫ টায় ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেল হোন্ডাযোগে উপজেলার হাজীরহাট ইউনিয়নের মজনু মেম্বার বাড়ির সামনে আসলে পুলিশ গতিরোধ করে তল্লাশী চালিয়ে দেড় কেঁজিসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, দেড় কেজি গাঁজার চালান সহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রুবেল ও সঙ্গী রাসেলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ