ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

    শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

    শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব ভাতা চান শতভাগ। তবে তাদের এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

    এছাড়া সরকারের সক্ষমতার বিষয়ও রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।  

    এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিপি রনজিত রায় চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

    এদিকে, শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়া দলীয় নেতাকর্মীরা শ্লোগান ও করতালি দেন।  

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার দিনভর তার নির্বাচনী এলাকা চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ