ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • ডিআরইউতে কাজী নজরুল ইসলাম লাইব্রেরি উদ্বোধন রোববার

    ডিআরইউতে কাজী নজরুল ইসলাম লাইব্রেরি উদ্বোধন রোববার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সদস্যদের জন্য একটি আধুনিক লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে। 

    বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নেওয়ার থেকেই নতুন এ লাইব্রেরী নির্মাণের চেষ্টা করে আসছিল। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় আধুনিক এ লাইব্রেরি নির্মাণ সম্ভব হয়েছে।

    শুক্রবার ডিআরইউর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারফের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ এপ্রিল দুপুর আড়াইটায় ডিআরইউ নতুন ভবনে নির্মিত কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরির উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

    ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ