ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • দেশের ৭৫ ভাগ মানুষ টিকা পেয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

    দেশের ৭৫ ভাগ মানুষ টিকা পেয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা কার্যক্রম সফলতার সঙ্গে চলছে। এখন পর্যন্ত ২৫ কোটি টিকা দেওয়া হয়েছে। যা টার্গেটেড পপুলেশনের ৯৫ ভাগ। দেশের জনসংখ্যা অনুযায়ী ৭৫ ভাগেরও বেশি লোক টিকে পেয়ে গেছে।

    শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে থাকায় আমাদের ধর্ম-কর্ম করতে পারছি। কল-কারখানা চলছে‌। দেশে-বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য চলছে, যাওয়া-আসা চলছে। সর্বোপরি সরকার কোভিড নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।

    জাহিদ মালেক বলেন, আমাদের কোভিড আক্রান্তের সংখ্যা কমে আসছে। সারাদেশে প্রতিদিন ৫০ থেকে ৬০ জনের বেশি আক্রান্ত হচ্ছে না। আজকে একজনও মারা যায়নি। কোভিড নিয়ন্ত্রণে আছে বিধায় অর্থনীতি সচল আছে। যারা এখনো বুস্টার ডোজ নেয়নি সুরক্ষিত থাকার জন্য তাদের বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।

    করোনাকালে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সময় এবং টিকা কার্যক্রমে পুলিশ সহায়তা করেছে। যার কারণে আমাদের এই কার্যক্রম সফল হয়েছে। 

    এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ