ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রেমিকার বাড়ির উঠানে মিললো প্রেমিকের মরদেহ

    প্রেমিকার বাড়ির উঠানে মিললো প্রেমিকের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় প্রেমিকার বাড়ির উঠানে বিষপান করে বিপ্লব (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শনিবার (৯ এপ্রিল) দুপুর একটার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম। 

    এর আগে শুক্রবার  রাতে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।  বিপ্লব চন্দ্র (৩৫) বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের ধোলাইকান্দি গ্রামের চন্দ্র কান্তের ছেলে। 


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা গ্রামের ইন্দ্রজিতের মেয়ে বিপ্লবীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো বিপ্লবের। তাদের মধ্যে প্রেমঘটিত মনমালিন্য হয়। একপর্যায়ে অভিমান করে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকা বিপ্লবীর বাড়ির উঠানে বিষপান করেন বিপ্লব।

    বিপ্লবীর বাবা ইন্দ্রজিত বাড়ির উঠানে অচেতন অবস্থায় বিপ্লবকে দেখতে পান। তিনি বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ