অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ

বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে যান বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ নেতৃবৃন্দরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, কার্যনির্বাহী সদস্য এম জহির, কমল সেন গুপ্ত ও সদস্য আযাদ আলাউদ্দিন।
এইচকেআর