ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

​ঝালকাঠির কাঁঠালিয়ায় পুকুরের পানিতে ডুবে স্বস্তিক বৈরাগী নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের মুন্সিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত স্বস্তিক ওই এলাকার রবিন বৈরাগী ও শিল্পী বৈরাগী দম্পতির ছোট ছেলে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার সকাল ১০টার দিকে স্বস্তিক তার বড় ভাই রক্তিম বৈরাগীর সঙ্গে বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় শিশুটির মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। খেলার ছলে একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পেছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে অনেক সময় দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।

​পরে স্বজনেরা পুকুরে স্বস্তিককে ভাসমান অবস্থায় উদ্ধার করেন। 

দুপুর ১২টার দিকে তাকে পাশের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন