বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২

বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের চৌকস দল ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা নগরের বটতলা এলাকায় ওই অভিযান পরিচালনা করে।
অভিযানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে হালিমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ভবন থেকে ১২ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পাশাপাশি তাদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
এইচকেআর