ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দরজা ভেঙে মা দেখলেন নিথর দেহ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব 
  • ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার

     ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. লোকমান হোসেনের (৪০)। ভোলার বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল।

    শনিবার রাতে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লোকমান হোসেন বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা এলাকার মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।

    এসআরবি-৮ সূত্রে জানা যায়, ২০১২ সালে মাগুরা সদর থানায় লোকমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার নম্বর ১৩(৭)১২, জিআর নম্বর ১৩/১২। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)৩(খ)/১৯(৪) ধারায় অভিযোগ আনা হয়। পরে আদালতে মামলাটি প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

    দণ্ডের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে গ্রেফতারে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান।

    এর পরিপ্রেক্ষিতে ভোলা ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করে। পরে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পরবর্তীতে গ্রেফতারকৃত লোকমান হোসেনকে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ