বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মানিক মিয়া নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২৬ সেপ্টম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মানিক ঢাকার দক্ষিণখান থানার কাওলা এলাকার বেলাল হোসেনের ছেলে। তবে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বালাসুতি এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নুল আবেদীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চৌমাথা এলাকায় অভিযান চালানো হয়। পরে মানিকের কাছ থেকে সাড়ে চার কেজি গাঁজা জব্দ করা হয়।
মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
এইচকেআর