ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার
  • বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন

    বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। 

    এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

    র‌্যালি শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। 

    জেলা প্রশাসক বলেন, আইনের শাসন, মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা একটি আদর্শ ও কল্যাণরাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। কেননা তথ্যপ্রাপ্তির অধিকার বাকস্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ এবং জনগণের ক্ষমতায়নের অন্যতম কার্যকর মাধ্যম।

    নাগরিক অধিকারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জনগণের কাছে যত বেশি তথ্য পৌঁছাবে, রাষ্ট্র ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ততই বাড়বে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনসেবার মান উন্নত হবে। তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ, অনিয়ম চিহ্নিতকরণ এবং নাগরিকদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি মন্তব্য করেন।

    তথ্যসেবার উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক  বলেন, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের দোরগোড়ায় সঠিক, নির্ভুল ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে হবে। এসময় তিনি একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানান।


    উন্মুক্ত আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, আইনের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে অপরাধীরা যেন পার না পেয়ে যায় সেজন্য আইন প্রয়োগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকা সত্ত্বেও আইনের দুর্বলতার সুযোগে অনেকেই জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

    অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি টুনু রানী কর্মকার। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ