ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ কুয়াকাটায় ৩ দশকের বসতভিটা দখল চেষ্টার অভিযোগ শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ
  • সুপারি চুরির অভিযোগ: গাছে বেঁধে নির্যাতন

    সুপারি চুরির অভিযোগ: গাছে বেঁধে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটে সুপারি চুরির অভিযোগে চয়ন চন্দ্র (১৩) নামে এক কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা সদর উপজেলার হারাটি ইউনিয়নের দক্ষিণ হিরামানিক এলাকায় এ ঘটনা ঘটে। চয়ন চন্দ্র ওই গ্রামের মিন্টু চন্দ্রের ছেলে। গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়েছে।  

    স্থানীয়রা জানান, দক্ষিণ হিরামানিক এলাকার প্রিয় নাথ রায়ের গাছের সুপারি শনিবার দুপুরে চুরি করে নিয়ে যায় চয়ন। এমন অভিযোগে প্রিয় নাথ রায় ও তার ছেলে রবিন চন্দ্র রায় বিকেলে চয়নের বাড়ি গিয়ে তাকে ধরে নিজ বাড়ি নিয়ে আসেন। পরে গাছে সঙ্গে দুই হাত দড়ি দিয়ে বেঁধে নির্যাতন শুরু করে। একপর্যায়ে চয়ন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চয়নকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।

    এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ