ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাড. হাফিজ আহমেদ বাবলু আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ
  • কিশোর চালকের ভয়ে উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল গৃহবধূর

    কিশোর চালকের ভয়ে উল্টে গেল অটোরিকশা, প্রাণ গেল গৃহবধূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে মাটিবাহী পাওয়ার টিলার দেখে কিশোর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে অটোরিকশা উল্টে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।  

    নিহত জাহানারা বেগম (৪৫) উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের স্ত্রী।

    রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা জি এম মুজাহিদ হাসান জানান, জাহানারা বেগম সকালের দিকে নবগ্রাম মেয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে।  যাত্রা পথে অটোরিকশা আমিন বাজারের এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে অটোরিকশা থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় জাহানারা বেগম।

    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।   অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ