ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘জন্ম সনদ দিতে হয়রানি করলে ব্যবস্থা’

    ‘জন্ম সনদ দিতে হয়রানি করলে ব্যবস্থা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্ম নিবন্ধন সনদ নতুন করে করা বা সংশোধনে কাউকে হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

    তিনি বলেন, কোনো স্তরে যদি জনগণকে কোনো ধরনের হয়রানি করা হয় কাউকে ছাড়া দেওয়া হবে না। জন্ম নিবন্ধনের ব্যাপারটা আমাদের কাছে বার্নিং ইস্যু। যে কারণে এ রকম ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেব। এই প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় এবং কেউ হয়রানির শিকার না হয় সে জন্য আজ বসা।

    রোববার সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

    সার্ভার জটিলতা প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, আমাদের এখানে নতুন করে সার্ভার বসানো হয়েছে। যে কারণে সিস্টেম শাট ডাউন ছিল। এখন চালু হয়েছে। ইউনিসেফ আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তারা নিজেরাই দেখভাল করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ