ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তিন মাসে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ৪০ জন: আসক

    তিন মাসে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ৪০ জন: আসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৪০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক ছিলেন। অন্য ৩০ জনের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। রবিবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

    দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ১৯৩টি রাজনৈতিক সহিংসতার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় দুই হাজার ১৭৩ জন আহত হন, নিহত হন ৪০ জন।

    প্রতিবেদনে আরো বলা হয়, গত তিন মাসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৮টি ধর্ষণ এবং ৩৫টি ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। ১৩টি ধর্ষণ-পরবর্তী খুন ও ধর্ষণের পর তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪৮ জন নারী স্বামীর হাতে খুন হয়েছেন। একই সময়ে আত্মহত্যা করেছেন ২৪ জন নারী। এ ছাড়া তিন মাসে ১৩৭টি শিশুকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার মধ্যে ৫৮টিতে মামলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ