ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

    ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ছয় বিভাগে আজ সোমবার বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এই ছয় বিভাগে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। 

    তিনি বলেন, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

    পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজধানীতে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ