ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে হাইকোর্টের রুল

     ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে হাইকোর্টের রুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট সরাতে বিবাদীদের নিষ্ক্রীয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণের যে ক্ষমতা দেওয়া আছে, সেটি প্রয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

    সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতের রিটের পক্ষে শুনানি করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট তাপস কান্তি বল। আর বিটিআরসির পক্ষে শুনানি করেন খন্দকার রেজা-ই রাকিব।

    এর আগে গত বছরের ২০ ডিসেম্বর ফেসবুক যেন ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণ করে সে নির্দেশনা চেয়ে ঢাকার বাসিন্দা সেলিম সামাদ, ভিক্টর রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এস এম মাসুম বিল্লাহসহ চার ব্যক্তি হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের আজ শুনানি হয়।

    গত বছরের ১৩ অক্টোবর দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন রাখার কথিত অভিযোগের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

    ফেসবুকে ছড়িয়ে দেওয়া এ ধরনের ভিডিও, অডিও, ছবি পোস্টকে কেন্দ্র করে এর আগেও কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লা, ভোলার বোরহান উদ্দিন, সাতক্ষীরা, লালমনিরহাটের পাটগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ