ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

    পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পহেলা বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ রাখা হবে।

    ডিএমপি জানায়, রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেসব যানবাহনকে বিকল্প রুটে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

    যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

    >> বাংলামটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর।

    >> হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস ভবন-কদম ফোয়ারা

    >> মৎসভবন-শাহবাগ-কাঁটাবন

    >> পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং

    >> বকশী বাজার-শহীদ মিনার-টিএসসি

    >> শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর

    >> নীলক্ষেত-টিএসসি

    যান চলাচলের বিকল্প রুট

    >> মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান

    >> রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান

    >> মহাখালী-সাতরাস্তা-মগাবাজার-রাজমনি-ইউবিএল-গুলিস্তান

    >> ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও

    >> ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-নাইটেংগেল-পল্টন-মতিঝিল

    >> কাঁটাবন-হাতিরপুল-বাংলামটর-সোনারগাঁও-ফার্মগেট

    >> কাঁটাবন-হাতিরপুল-বাংলামটর-মগবাজার-কাকরাইল-রাজমনি- ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ