ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাহরাই‌নের ভিসা সহজীকরণে সহ‌যো‌গিতা চাই‌লেন রাষ্ট্রদূত

    বাহরাই‌নের ভিসা সহজীকরণে সহ‌যো‌গিতা চাই‌লেন রাষ্ট্রদূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাংলা‌দেশ ও বাহরাই‌নের ম‌ধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের প্রসারসহ অধিকতর যোগাযোগ বাড়া‌তে ভিসা সহজীকরণে সহ‌যো‌গিতা চে‌য়ে‌ছেন দেশ‌টির নিযুক্ত রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

    সোমবার বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রশাসনিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি রাষ্ট্রদূত খলিল ইয়াকুব আলখায়াতের স‌ঙ্গে বৈঠকে ভিসা সহজীকরণে সহ‌যো‌গিতা চান রাষ্ট্রদূত।

    মানামার বাংলা‌দেশ দূত‌াবাস জানায়, বৈঠ‌কে রাষ্ট্রদূত বাহরাই‌নের আন্ডার সেক্রেটারিকে করোনা মহামারি মোকাবিলায় অসাধারণ ভূমিকা পালন এবং প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা দেওয়ার জন্য বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান।

    ভিসা সহজীকরণে রাষ্ট্রদূ‌তের সহ‌যো‌গিতা চাওয়ার প‌রি‌প্রেক্ষি‌তে ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশ্বাস দেন। তি‌নি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিক ঈর্ষণীয় হার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সক্ষমতা অর্জনে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। 

    রাষ্ট্রদূত ঢাকায় বাহরাইনের দূতাবাস স্থাপনের আহ্বান জানানোর পাশাপা‌শি বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের জন্য জমি বরাদ্ধ দেওয়ার অনুরোধ করেন। 

    রাষ্ট্রদূত ব‌লেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাহরাইন সরকার থেকে দূতাবাসের জন্য জমি পেলে বাংলাদেশ সরকার বাহরাইনে নিজস্ব জমিতে দূতাবাস নির্মাণ করবে। 

    রাষ্ট্রদূত আন্ডার সেক্রেটারিকে বাংলাদেশ সফ‌রের আমন্ত্রণ জানান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ