ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আগামী সপ্তাহে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস

    আগামী সপ্তাহে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী এক্সপ্রেস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী সপ্তাহের মধ্যে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন। কোভিড-১৯ এর কারণে দুই দেশের মধ্যে স্থগিত হওয়া ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয়।

    সোমবার ভারতের সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।

    এএনআই জানায়, দুই দেশের মধ্যে ট্রেন সার্ভিস পুনরায় চালুর জন্য গত সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে সোমবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রাণালয় দুই দেশের মধ্যে ট্রেন চলাচল পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ ট্রেন যোগাযোগ চালু হবে।

    সূত্র জানায়, করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল করতে চায় উভয় দেশ। গত ২৬ মার্চ থেকে পুনরায় মৈত্রী এক্সপ্রেস ও মিতালী ট্রেন চালু হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত আর চালু হয়নি।

    প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ রয়েছে। তাহলো ঢাকা- কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ