ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এবারও শ্রেষ্ঠ ওসি কালীগঞ্জ থানার গোলাম রসুল

    এবারও শ্রেষ্ঠ ওসি কালীগঞ্জ থানার গোলাম রসুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রংপুর রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কারের ক্রেস্ট দেওয়া হয়েছে। মঙ্গলবার এসপি আবিদা সুলতানা বিপিএম-পিপিএম এই পুরুস্কার তুলে দেন।

    জানা গেছে, রংপুর রেঞ্জ পুলিশ পুলিশিংকে গতিশীল করতে ৩ মাস পর পর পুলিশ কর্মকর্তাদের মূল্যায়ন করে থাকে। সেই মূলায়ণের ধারাবাহিকতায় জেলার কালীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়  টানা চতুর্থ বারের মত লালমনিরহাট জেলার শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল। একই থানায় কর্মরত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছে  জহুরুল হক ও জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে সেলিম আহমেদ।

    টানা ৪র্থ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে, নির্বাচিত অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, কালীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা মহোদয় এর পরামর্শে আইন শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি, সেই সাথে সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদকের উপদ্রুব বেশি হওয়ায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি, তিনি আরও বলেন, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ