ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news

দৌলতখানে বিপুল পরিমাণ ইলিশের পোনা জব্দ

দৌলতখানে বিপুল পরিমাণ ইলিশের পোনা জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে মৎস্য বিভাগের অভিযানে কমপক্ষে ১৫ মন ইলিশের পোনা( ১-৩ ইঞ্চি সাইজের ইলিশ) জব্দ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার  দিকে উপজেলার চরপাতা  ইউনিয়নের সুবেদার মোড় এলাকা মাছঘাট থেকে এসব  ইলিশের পোনা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন বলেন, নিষিদ্ধ সময়ে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরে বিভিন্ন ঘাটে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে সহায়তায়   অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ১৫ মন জাটকা,  ১০হাজার মিটার অবৈধ মশারী জাল, ১টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।   জাটকা রক্ষায় মৎস্যবিভাগের  অভিযান অব্যাহত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন