ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সারা বছর নিরাপদ খাদ্য দেওয়ার আহ্বান

    সারা বছর নিরাপদ খাদ্য দেওয়ার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    শুধু রমজানে নয় সারাবছর যাতে ভোক্তা নিরাপদ খাদ্য পায় সেটা নিশ্চিতে কাজ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

    তিনি বলেন, ভোক্তার কাছে নিরাপদ খাবার পৌঁছে দিতে কাজ করতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

    বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তর থেকে ‘রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে সভায় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া সভায় আরও অংশ নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মেট্রোপলিটন ও জেলা পর্যায়ের নিরাপদ খাদ্য কর্মকর্তারা।

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, তৃণমূল পর্যায়ে নিরাপদ খাদ্য অফিসের কার্যক্রম দৃশ্যমান করতে হবে। ভোক্তা সচেতন না হলে সফলতা আসবে না। সেকারণে সচেতনতা বাড়াতে হবে। ভোক্তাকে সচেতন করার পাশাপাশি ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাদ্য ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি নিজস্ব কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন।

    সভায় খাদ্য সচিব নাজমানারা খানুম বলেন, সীমাবদ্ধতার মধ্যে দিয়ে নিরাপদ খাদ্য কর্মকর্তারা কাজ করে চলেছেন। এ সময় রমজানে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি মোটিভেশনাল কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    সভায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, রমজানে নিরাপদ ইফতারি তৈরি ও বাজারজাতকরণ বিষয়ে সারাদেশে দুই হাজার ৫৬০ জন খাদ্য ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টার স্থাপন কাজ চলমান রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ